ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নেপালে বাস খাদে, নিহত ২৮

আন্তর্জাতিক ডেক্স : নেপালে এক বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। গতকাল মঙ্গলবার দুপুরে বাসটি দেশটির পশ্চিমাঞ্চলের মুগু জেলার একটি পাহাড়ি খাদে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল দুপুরের দিকে ঘটা ওই দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল।

নেপাল পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। ঘটনার সময় ঠিক কতজন যাত্রী বাসটিতে ছিল তা এখনও স্পষ্ট নয়। হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালন করে বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, নেপালে এ ধরনের সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়। সাধারণত খারাপ রাস্তা ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নেপালে বাস খাদে, নিহত ২৮

আপডেট সময় ১২:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১