ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নিজ বসতবাড়ির উঠান পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের বির্জন চন্দ্র ভূঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভূঁইয়া (৬৫), তার ভাতিজা একই গ্রামের বিমল চন্দ্র ভূঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভূঁইয়া (৩৫) ও প্রতিবেশী চাঁন চন্দ্র ভূঁইয়ার ছেলে ক্ষিতিশ চন্দ্র ভূঁইয়া (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিজ বাড়ির উঠান পরিষ্কার করছিলেন ক্ষিতিশ চন্দ্র। একপর্যায়ে গ্রামের চুরকুটা দুর্গা মন্দির পূজামণ্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ভাতিজা পলাশ চন্দ্র ভূঁইয়া, ছেলে শ্রী রুবেল চন্দ্র ভূঁইয়া, প্রতিবেশী ক্ষিতিশ চন্দ্রসহ ছয়জন।

এক পর্যায়ে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই ওই তিনজন মারা যান।

আহতদের মধ্যে গুরুতর আহত শ্রী রুবেল চন্দ্র ভূঁইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

আপডেট সময় ১২:৪০:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১