ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গুয়াতেমালায় পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:  গুয়াতেমালায় একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি রাস্তার পাশে শিপিং কন্টেইনার থেকে ওই অভিবাসীদের উদ্ধার করেছেন।

স্থানীয় লোকজন কন্টেইনারের মধ্য থেকে চিৎকার এবং কান্নাকাটির শব্দ শুনতে পান। পরে নুয়েভা কনসেপসন এবং কোকালসের মধ্যবর্তী শহর থেকে রোববার ভোরে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষের ধারণা, মানব পাচারকারীরাই অভিবাসীদের এভাবে কন্টেইনারের ভেতরেই ফেলে রেখে গেছে। এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে পাঠানোর নামে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের সেসব দেশে না পাঠিয়ে কন্টেইনারের মধ্যেই ফেলে রেখে পালিয়েছে পাচারকারীরা।

উদ্ধার হওয়া ১২৬ জনের মধ্যে অধিকাংশই সংকটপূর্ণ হাইতির বাসিন্দা। এছাড়া নেপাল এবং ঘানার অভিবাসীরাও রয়েছে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছিল এবং কন্টেইনার খোলার জন্য ভেতর থেকে বার বার শব্দ করা হচ্ছিল। পরে দরজা খুলে সেখান থেকে ১২৬ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়।

গুয়াতেমালার শরণার্থী ইনস্টিটিউট জানিয়েছে, কর্মকর্তারা ওই অভিবাসীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া পর তাদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। মাত্র একদিন আগেই মেক্সিকো কর্তৃপক্ষ ৬৫২ শরণার্থীকে আটক করে। এদের মধ্যে ৩৫০ জনই শিশু।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গুয়াতেমালায় পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসী উদ্ধার

আপডেট সময় ০৪:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১