ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলবে কাল

ফাইল ছবি

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, আগামীকাল সোমবার সকালে এ নৌপথে পরীক্ষামূলক (ট্রায়াল) ফেরি চলাচল করবে। যদি সফলভাবে ট্রায়াল সম্পন্ন হয় তাহলে ফেরি চলাচল নিয়মিত হবে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, পরীক্ষামূলক ফেরি চালানোর প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে ঊধ্বর্তন কর্তৃপক্ষ নির্ধারণ করবে কবে থেকে ফেরি চলবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নৌপথের বিভিন্ন অংশ পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসি ‘র প্রতিনিধিরা। এ সময় তারা নৌপথে স্রোতের গতিবেগ কম দেখতে পান। পরিদর্শন শেষে প্রতিনিধি দল তাদের কিছু সিদ্ধান্তের কথা জানায়। এরপর সোমবার থেকে পরীক্ষামূলক ফেরি চালানোর সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঘাটে ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলক ফেরি চলবে কাল

আপডেট সময় ১১:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১