ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সুনামগঞ্জে নৌকায় চাঁদাবাজির সময় আটক ১০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালি-পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-জামালগঞ্জ উপজেলার বাসিন্দা এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০), আব্দুনুর (৬২) ওমানিক মিয়া (৬৩)।

র‌্যাব জানায়, সুরমা নদীতে দুটি নৌকায় চড়ে বালি পাথর বোঝাই নৌকা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন আটকরা। যারা চাঁদা দিতে রাজি হতেন না তাদের ওপর নির্যাতনও করতেন তারা।

বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে তাদের আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে আটটি লোহার রড, একটি ছুরি, নয়টি মোবাইল, নগদ ২২৩০ টাকা উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিঞ্চন আহমেদ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছিল। বৃহস্পতিবার ভোরে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সুনামগঞ্জে নৌকায় চাঁদাবাজির সময় আটক ১০

আপডেট সময় ০১:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১