ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়ামের (৮) পরিচয় মিলেছে। তবে নিহত আরেকজনের নাম পাওয়া যায়নি।

স্থানীয়া বাসিন্দা স্বাস্থ্যকর্মী আসাদুর জামান আসাদ জানান, সোয়া ২টায় বোগলাউড়ি ঘাট থেকে ৩৪-৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিশরশিয়ার উদ্দেশে যাচ্ছিল।

লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। এ সময় লিলিমন ও সিয়ামসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাডুবিতে তিনজন মারা গেছে বলে জেনেছি। অনেকে নিখোঁজ রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারে অভিযান চালাচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৪০ যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত ৩

আপডেট সময় ০৪:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১