ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের জেল

স্টাফ রিপোর্টার:জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মোমিন আকন্দ নামে এক যুবককে পৃথক দুটি ধারায় ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ১৭ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী আদালতে এ রায় প্রদান করেন। আসামি মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার বাসিন্দা।

মামলার বিবরণীতে জানা যায়, মোমিন আকন্দ ওই ছাত্রীকে প্রায় সময়ই প্রেম ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ধারকী উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে মোমিনসহ তার ছয়জন সহযোগী অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে একাধিক স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে তিন মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শুধুমাত্র মোমিনকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন এবং অপর অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

অবশেষে আইনের যাবতীয় প্রক্রিয়া শেষে মোমিন আকন্দকে অপহরণের মামলায় ৩০ বছর, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত বছরের জেল এবং ধর্ষণের মামলায় ৩০ বছর, সাত লাখ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের জেল

আপডেট সময় ০৫:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১