ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

এবার চীনে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেন নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেক্সঃ ক্রিপ্টো-কারেন্সির সংশ্লিষ্ট সব ধরনের আর্থিক লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশটিতে ডিজিটাল বাণিজ্যের এ মাধ্যমটির কার্যত অবসান ঘটেছে।

শুক্রবার এক বিবৃতিতে পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, ভার্চ্যুয়াল মুদ্রাসংক্রান্ত ব্যবসায়িক কর্মকাণ্ড হলো অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে জনগণের সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুসারে তদন্ত ও বিচারের মুখোমুখি হতে হবে।

এর ফলে ক্রিপ্টো-কারেন্সি সংশ্লিষ্ট সবধরনের আর্থিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো। যেমন ক্রিপ্টো কেনাবেচা, টোকেন বিক্রি, ভার্চুয়াল মুদ্রায় লেনদেন ইত্যাদি।

বিশ্বের বড় ক্রিপ্টো-কারেন্সি বাজারগুলোর একটি চীন। দেশটির বড় কোনো ঘটনা ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক দরে প্রভাব ফেলে। যেমন নিষিদ্ধকরণের ঘোষণায় বিটকয়েনের দাম এক ধাক্কায় কমেছে দুই হাজার ডলারের বেশি।

এর আগে চীনা কর্তৃপক্ষের নীতিমালার কারণে গেল বছর বিটকয়েনের মতো ক্রিপ্টো-কারেন্সির বৈশ্বিক মূল্য ব্যাপকভাবে ওঠানামা করেছে। অপরাধমূলক কর্মকাণ্ডে এ বিনিময় মাধ্যমের ব্যবহার ঘিরে সন্দেহ ও মুদ্রা পাচার রোধেই নীতিমালা কঠোর করেন চীনা নিয়ন্ত্রকরা।

মূলত ২০১৯ সালে চীনে ক্রিপ্টো-কারেন্সির কেনাবেচা সরকারিভাবে নিষিদ্ধ করা হয়। তবে অনলাইনে বৈদেশিক অর্থ লেনদেনের মাধ্যমগুলোতে তা চালু ছিল। তবে চলতি বছর চীন সরকারকে বেশ কঠোর হতে দেখা গেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

এবার চীনে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেন নিষিদ্ধ

আপডেট সময় ০২:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১