ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী নিহত

বরিশাল প্রতিনিধি : বরিশালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদারের ছেলে মো. সিয়াম (১৬), পৌর শহরের কাঠেরপুল এলাকার জয়দেব দাসের ছেলে চয়ন দাস (১৬) ও উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (১৬)।

ওই তিন কিশোর বাকেরগঞ্জ পৌর শহরের জীবন সিংহ ইউনিয়ন (জেএসইউ) মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করছিল।

তখন বিপরীত দিক থেকে আরেকটি বাস এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলে থাকা তিন কিশোর গুরুতর আহত হয়।

বরিশাল বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পথচারীরা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চয়ন ও সিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে রাব্বিরও মৃত্যু হয়।

ওসি আসাদুজ্জামান বলেন, বাকেরগঞ্জ থেকে ছয়টি মোটরসাইকেলে করে ১৮ জন কিশোর বরিশালে ঘুরতে এসেছিল। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে রাতুল-রোহান নামে যাত্রীবাহী বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

নিহতদের বন্ধু রাকিব বলে, আমরা একই বিদ্যালয়ের ১৮ জন বন্ধু ছয়টি মোটরসাইকেলে করে শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু এলাকায় ঘুরতে এসেছিলাম। ফেরার পথে সিয়াম, রাব্বি ও চয়নের মোটরসাইকেলটিকে বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাসের চাকায় পিষ্ট হয়ে তিন সহপাঠী নিহত

আপডেট সময় ০৮:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১