ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গুম-খুনের রাজনীতি জিয়া নিজেই শুরু করেছেন; তথ্যমন্ত্রী

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার, ঢাকাঃ  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন। সেই ধারাটি খালেদা জিয়াও অব্যাহত রেখেছিলেন।

সোমবার (৩০ আগস্ট) বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট- পিআইবি আয়োজিত অনলাইন সেমিনারে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গুমের রাজনীতি শুরু হয়েছে’ বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, জিয়া তার ক্ষমতা নিষ্কণ্টক করতে সেনা সদস্যসহ হাজারো মানুষকে হত্যা করেছেন। কারাগার থেকে ধরে নিয়ে মানুষকে হত্যা করেছে। ফখরুল সাহেব, রিজভী সাহেবদের মনে রাখা উচিত, জিয়াউর রহমানের হাতে কত মানুষ গুম হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যায় ওতপ্রোতভাবে জড়িত জিয়া ক্ষমতা দখলের পর যে খুনের রাজনীতি করেছেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তৎকালীন ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ বাবু, চট্টগ্রামের মৌলভী সৈয়দও রেহাই পায়নি। তাই এখন তার দলের নেতাদের মুখে গুম নিয়ে কথা শোভা পায় না।

একাত্তর-পঁচাত্তরের সময়ের সাংবাদিকরা যারা জীবিত আছেন, তাদের বক্তব্য সংরক্ষণের জন্য এ সময় প্রেস ইনস্টিটিউটকে নির্দেশনাও দেন তথ্যমন্ত্রী। পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন প্রমুখ সেমিনারে বক্তব্য রাখেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গুম-খুনের রাজনীতি জিয়া নিজেই শুরু করেছেন; তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১