ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

এইচএসসি-আলিমের ফরম পূরণের শেষ দিন আজ

শিক্ষা ডেক্সঃ  এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণের সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (৩১ আগস্ট) পরীক্ষার্থীদের ফরম পূরণে প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সুযোগের শেষ দিন।

এরপর আর ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। কোনো কলেজ এই সময়ের মাঝে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে বোর্ডগুলো।

ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীরা আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই অনলাইনে পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফরম পূরণের ফি জমা দিতে হবে শিক্ষার্থীদের।

এর আগে গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। তবে সে সময় ২৫ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও পরে তা আবারও বাড়ানো হয়।

চলতি বছরে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এ সম্পর্কিত কোনো ফি আদায় করতে পারবে না কলেজ-মাদরাসাগুলো। কেবল বৈধ রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীরা এইচএসসি আলিম পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে ফেল করা, শুধু আবশ্যিক বিষয়ে ফেল করা, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সবাইকেই ফরম পূরণ করতে হবে।

এ দিকে, এ বছর পরীক্ষার্থী বা তার অভিভাবক সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই বোর্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করবেন। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া নির্দেশিকা ঢাকা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে। এ ছাড়া শিক্ষার্থীরা সোনালী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিকাশ, নগদ, রকেট, শিউর ক্যাশ বা উপায়ের মাধ্যেমে ফি পরিশোধ করতে পারবেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

এইচএসসি-আলিমের ফরম পূরণের শেষ দিন আজ

আপডেট সময় ১১:৩৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১