ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদক কারবারিদের গ্রেপ্তার ৬৪

 ডেক্স রিপোর্ট  : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪২১ পিস ইয়াবা, ৮টি নেশা জাতীয় ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ওজনের ৮০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে বলে জানান এডিসি ইফতেখায়রুল।

ট্যাগস

রাজধানীতে মাদক কারবারিদের গ্রেপ্তার ৬৪

আপডেট সময় ১১:৪০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১