ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কাবুল বিমানবন্দরের বাইরে আরো ৭ আফগানের মৃত্যু

রয়টার্সের খবরে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা বলছেন, আজ সকাল থেকে বিমানবন্দরের বাইরে নতুন বিধিনিষেধ চালু করেছে তালেবান। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে।

বিমানবন্দরের বাইরে ভিড় জমতে দেওয়া হচ্ছে না। তবে ভোর থেকে বিমানবন্দরের বাইরে লম্বা লাইন শুরু হয়ে যায়। দুপুর হতে না হতেই হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘বিমানবন্দরের পরিস্থিতি চরম বিপর্যয়কর হয়ে উঠেছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

দেশ ছেড়ে পালাতে কয়েক হাজার আফগান বিমানবন্দরের বাইরে ভিড় করেছেন। তাঁরা সবাই বিমানবন্দরের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ মিত্রশক্তিগুলো তাদের নাগরিক এবং আফগান সহকর্মীদের সরিয়ে নিতে সহায়তা করছে।

অস্থায়ীভাবে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে প্রায় ৪ হাজার ৫০০ মার্কিন সেনা। ৯০০ ব্রিটিশ সেনাও সেখানে টহলে রয়েছে। লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে তারা।

 এদিকে বিমানবন্দরের বাইরে বেশ কয়েকটি তল্লাশিচৌকি স্থাপন করেছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া আফগানদের বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

ন্যাটো ও তালেবান কর্মকর্তারা গত রোববার থেকে বিমানবন্দর এলাকায় কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে গুলিতে ও অনেকে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজকের সাতজন নিয়ে মৃত মানুষের সংখ্যা বেড়ে ১৯–এ পৌঁছাল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কাবুল বিমানবন্দরের বাইরে আরো ৭ আফগানের মৃত্যু

আপডেট সময় ০২:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১