ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিকেলে আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে

ডেক্স রিপোর্ট : জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান পৌঁছার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। শনিবার এই টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালানটি নিয়ে ফ্লাইটটি ঢাকা যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান থেকে প্রায় ৮ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকার চতুর্থ চালান ঢাকায় আসবে।
উল্লেখ্য, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে।
আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছয়। কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে আসছে এসব টিকা।
ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিকেলে আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে

আপডেট সময় ০১:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১