স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের খর্বাকৃতির ছোট গরু রানি আর গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পারল না। বৃহস্পতিবার (১৯ আগস্ট) অসুস্থ হয়ে রানি মারা গেছে। সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গিনেস বুকে রেকর্ড গড়তে আর মাত্র দেড় মাস বাকী ছিল বলে আগে জানিয়েছিল খামার কর্তৃপক্ষ। যদিও আনুষ্ঠানিকভাবে খামার কর্তৃপক্ষ রানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
আশুলিয়ার কুঁরগাও এলাকায় শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড খামারে গিয়ে ১০-১২ দিন আগেই নিরাপত্তার জন্য রানিকে মালিকপক্ষ নিয়ে গেছেন বলে জানান কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব রানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গরুটা দুই দিন ধরে অসুস্থ ছিল। গরুটা বামন হওয়ায় এর শরীরে এন্টিবডি তেমন ছিল না। দানাদার খাবার বেশি খাওয়ালে অনেক সময় পেট ফুলে যেতে পারে, গ্যাস হতে পারে। যার কারণে ফুড পয়জনিং হয়ে রানি মারা গেছে। গরুটা মুমূর্ষু অবস্থায় আমাদের কাছে নিয়ে আসা হয়। আনার পরে আমরা যথার্থ চিকিৎসা, যা দেওয়ার দরকার দিয়েছি। কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি হয়নি।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











