ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

ডেক্স রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। তাকে গাড়িতে রেখেই শরীরে টিকা প্রয়োগ করা হয়। তিনি মডার্নার টিকা নিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তাকে টিকা দেওয়া হয়।

এর আগে গত ১৯ জুলাই এই হাসপাতালে মডার্নার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার টিকা নেওয়ার সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার জন্য হাসপাতালে রওয়ানা হন খালেদা জিয়া।

খালেদা জিয়া টিকা নিতে যাচ্ছেন, এমন খবরে দুপুর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। তারা হাসপাতালে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করলে তা ঘিরে রাখেন। এ কারণে গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে রেখেই তার শরীরে টিকা প্রয়োগ করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

আপডেট সময় ০৫:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১