ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তালেবানের উদ্দেশে হামাস যা বললেন

আফগানিস্তান প্রেসিডেন্ট ভবনে তালেবান নেতারা

আন্তর্জাতিক ডেক্সঃ  ২০ বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানরা। ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে রয়টার্স জানাচ্ছে, কাবুল পতনের পর এবার নতুন সরকারের কাঠামো নিয়ে কাজ শুরু করে দিয়েছে তালেবানরা।

এদিকে কাবুল দখলে নেওয়ায় তালেবানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।  ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, সোমবার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের উপস্থিতির অবসান ঘটানোয় তালেবানকে অভিনন্দন জানানো হয়।

হামাসের অভিনন্দন বার্তায় বলা হয়, আফগান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের পরাজয়কে স্বাগত জানাচ্ছি। তালেবানের প্রশংসা করে এতে আরও বলা হয়, বিজয়ের জন্য সাহসী নেতৃত্বকে অভিনন্দন।

হামাসের অভিনন্দন বার্তায় আফগানিস্তানের ভবিষ্যত সফলতা কামনা করা হয়। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উৎখাতের মধ্য দিয়ে প্রমাণ হয় জনগণের প্রতিরোধ, যার জন্য ফিলিস্তিনি জনগণ লড়াই করছে, তার বিজয় ঠেকানো সম্ভব নয়।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে আসছে। ২০০৭ সালে এক নির্বাচনে জয় লাভের পর থেকে গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসন করছে গোষ্ঠীটি। ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বিবেচনা করে থাকে।

এদিকে তালেবানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। সোমবার তালেবানের উত্থান নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এতদিন পরে দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন আফগান মানুষেরা।

তবে সোমবার (১৬ আগস্ট) ইমরানের বক্তব্যের মূল কথা এসব নিয়ে ছিল না। তিনি ইংরেজি মাধ্যমে পড়াশোনার বিষয়ে একটি বক্তব্যের মধ্যেই টানেন আফগানিস্তান প্রসঙ্গ। তিনি বলেন, অনেকেই অন্য সংস্কৃতির আদবকায়দা আয়ত্ত করে মজা পান।

কিন্তু মনে রাখবেন, অন্যের সংস্কৃতি ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়াটা দাসত্বের সমান। আসল দাস হয়ে বেঁচে থাকার থেকেও এটি আরও কষ্টের। এ শিকল ভেঙে ফেলা দরকার। আফগানিস্তানে সেই কাজটাই সফলভাবে পালিত হচ্ছে।

এদিকে আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে তালেবান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি।

সূত্রঃ সময় টিভি

ট্যাগস

তালেবানের উদ্দেশে হামাস যা বললেন

আপডেট সময় ১১:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১