ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভেনিজুয়েলার সরকার ও বিরোধী জোটের মধ্যে আলোচনা

আন্তর্জাতিক ডেক্সঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ভেনিজুয়েলার সরকার এবং বিরোধী জোটের মধ্যে সংলাপ শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে ভেনিজুয়েলায় মারাত্মকভাবে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

একে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আমেরিকা ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গতকাল (শুক্রবার) মেক্সিকো সিটির জাতীয় নৃতাত্বিক জাদুঘরে সংলাপ শুরু হয় এবং এবারের আলোচনায় নেদারল্যান্ড, রাশিয়া তুরস্ক ও নরওয়েসহ এক ডজনের বেশি দেশ সংলাপে যুক্ত রয়েছে। সংলাপ প্রক্রিয়াকে একটি রোড ম্যাপ অনুযায়ী সঠিকভাবে এগিয়ে নেয়ার জন্য দুই পক্ষ সমঝোতা স্মারকে সই করেছে।

আলোচনা এগিয়ে নেয়া এবং সম্ভাব্য চুক্তির জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার বলছেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো কারাকাসের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করতে হবে। তিনি আরো বলেছেন, ওপেকের সদস্যভুক্ত দেশগুলোতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের জন্য আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা দায়ী।

এদিকে, ভেনিজুয়েলার  বিরোধী জোট মানবিক সহায়তা ও করোনাভাইরাস মোকাবেলার জন্য টিকা পাঠাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভেনিজুয়েলার সরকার ও বিরোধী জোটের মধ্যে আলোচনা

আপডেট সময় ০৮:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১