ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অভিবাসী বহনকারী একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়। বুধবার টেক্সাসের দক্ষিণাঞ্চলে এনসিনো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। ভ্যানটিতে মোট ৩০ জন ছিলেন। এসময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও ৯ অভিবাসীর মৃত্যু হয়।

বাকিদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে। ভ্যানটির ধারণক্ষমতা ১৫ জন হলেও গাদাগাদি করে এর দ্বিগুণ সংখ্যক অভিবাসীকে বহন করা হচ্ছিল।

ট্যাগস

আপডেট সময় ০৯:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১