ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পরীমণির বাসায় অভিযানের কারণ জানালেন র‌্যাব

স্টাফ রিপোর্টা : অভিনেত্রী পরীমণির বাসায় অভিযানের কারণ জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেফতারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় এ অভিযান চলছে।

বুধবার বিকেল চারটার কিছুপর এই অভিযান শুরু হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেছেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’

বুধবার বিকেল চারপার কিছুপর র‌্যাব পরীমণির বাসায় প্রবেশ করে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানাযায়, পরীমণির বাসার গেটের বাইরে র‌্যাবের সদস্যরা অবস্থান নেয় বুধবার বিকাল পৌনে তিনটার দিকে।

তার বাসা ঘিরে রেখেছেন র‌্যাব সদস্যরা । প্রথমে বাসার গেট খুলতে চাননি পরীমণি। পরে র‌্যাব সদস্যদের পরিচয় জানতে পেরে বাসার গেট খুলে দেন তিনি। এখন র‌্যাব সদস্যরা তার বাসার ভেতরে অবস্থান করছেন।

এর আগে ফেসবুক লাইভে এসে পরীমণি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’

পরীমণি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দিবো। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’

এ সময় পরীর বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায়। পরীমণি বলেন, ‘ভাই আপনারা কিছু দেখতেসেন না, কিছু বলতেসেন না।

আমি যে কী পরিমাণ সিক। তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কী আসবেন? একটু দেখবেন, এরা কারা। লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেসে।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পরীমণির বাসায় অভিযানের কারণ জানালেন র‌্যাব

আপডেট সময় ০৫:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১