ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু : রেলমন্ত্রী

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার :  করোনার সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (৪ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি বলেন, ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন চলাচল করবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, টিকিট কিনতে হবে অনলাইনে।

এদিকে ১১ আগস্ট থেকে সীমিত সংখ্যক গণপরিবহন চলবে। তবে বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই দেশে ১৪ দিনের কঠোর লকডাউন জারি করে সরকার। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় সভায় লকডাউন আরও বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

ট্যাগস

১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু : রেলমন্ত্রী

আপডেট সময় ০৫:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১