ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই জেলে নিহত

বজ্রপাত

কিশোরগঞ্জ  প্রতিনিধি : কিশোরগঞ্জে হাওরে মাছ  ধরার সময়  বজ্রপাতে জলহু মিয়া (৫০) ও শফিকুল (৩৫) নামে দুই জেলে নিহত হয়েছেন।

এ সময়   আরও দুইজন জেলে আহত হয়েছেন।

নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে বজ্রপাতে এই হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত দুইজনের মধ্যে জলহু মিয়া নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে এবং শফিকুল একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে।

অন্যদিকে আহত দুইজনের মধ্যে কামরুল একই ইউনিয়নের শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে এবং মোতালিব একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ১০ জনের একটি স্থানীয় জেলে দল নৌকা নিয়ে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বড় হাওরে বেড়জাল দিয়ে মাছ ধরতে যায়।

রাত ১টার দিকে বৃষ্টিপাতের মধ্যে জেলে দলটির জেলেদের কেউ নৌকায় আবার কেউ হাওরের পানিতে থেকে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জলহু মিয়া, শফিকুল, কামরুল ও মোতালেব নামে চার জেলে গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জলহু মিয়া ও শফিকুলকে মৃত ঘোষণা করে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কিশোরগঞ্জে বজ্রপাতে দুই জেলে নিহত

আপডেট সময় ০১:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১