ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

৪২তম বিসিএসের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা ১০ আগস্ট

শিক্ষা ডেস্ক : চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ আগস্ট দুই পর্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়।

পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হওয়ার কথা ছিল এবং ১৩ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়।

স্থগিত থাকা এ পরীক্ষা আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্বে সকাল ১০টা ও দুপুর ২টায় পরীক্ষা নেয়া হবে।

এদিকে গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের (বিশেষ) ফল প্রকাশ করা হয়। বিশেষ এ বিসিএস পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। এ পরীক্ষার মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীর সংখ্যা ছিল মোট ৩১ হাজার ২৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

৪২তম বিসিএসের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষা ১০ আগস্ট

আপডেট সময় ০৬:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১