ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় ভুয়া ডিসি, পুলিশ সুপার, পরিচয়দানকারী প্রতারক আটক

আটককৃত সাদ্দাম হোসেন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনীসহ বিভিন্ন পেশার পরিচয়দানকারী সাদ্দাম হোসেন নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। একই দিন ভোরে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে সাদ্দাম হোসেন।

তিনি বলেন, সাদ্দাম হোসেন বিভিন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসাবে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করে।

সে একেক সময়ে একেক মেয়ের কাছে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করে বড় অংকের টাকা লুটে নেয়। এর আগে প্রতারণা করে দুটি বিয়েও করে। একই সঙ্গে দুই স্ত্রীর ঘরে তার পুত্র ও কন্যা সন্তান রয়েছে।

এদিকে জেলার এক মহিলা ভাইস চেয়ারম্যানের নিকট থেকে প্রতারণা করে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর গা ঢাকা দেয়।

পরে মহিলা ভাইস চেয়ারম্যান জানতে পারে শহরের একটি আবাসিক হোটেলে তার স্ত্রীসহ অবস্থান করছে সাদ্দাম। তার অভিযোগের প্রেক্ষিতে স্ত্রীসহ একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় ভুয়া ডিসি, পুলিশ সুপার, পরিচয়দানকারী প্রতারক আটক

আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১