ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র বহিষ্কার করল রাশিয়ার ২৪ কূটনীতিককে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ২৪ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এসব কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলা হয়েছে।

দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছেন। রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, রাশিয়ায় মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে অন্তত ২০০ রুশ কর্মীকে বহিষ্কারের কয়েক দিনের মধ্যে ওয়াশিংটন পদক্ষেপটি নিল।

রাশিয়ার কূটনীতিকদের সম্পূর্ণ কাল্পনিক অভিযোগে যুক্তরাষ্ট্র বহিষ্কার করছে বলে অভিযোগ করেন রুশ রাষ্ট্রদূত।

রাশিয়ান রাষ্ট্রদূত বলেছেন, যে ২৪ কূটনীতিককে আমেরিকা বহিষ্কার করেছে তাদের স্থলে এখন আর নতুন কোনো কূটনীতিক পাঠানো সম্ভব হবে না। কারণ আমেরিকা হঠাৎ করে রুশ কূটনীতিকদের ভিসা দেওয়ার আইন কঠিন করে ফেলেছে।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ কূটনীতিকদের দায়িত্ব পালনের মেয়াদ কমিয়ে তিন বছর করে দেয় ওয়াশিংটন। যদিও তখন অন্য কোনো দেশের কূটনীতিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়নি।

মার্কিন সরকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ ও সাইবার হামলা চালানোর জন্য মস্কোকে দায়ী করে গত মার্চ মাসে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়। এরপর আমেরিকা ও রাশিয়া পরস্পরের আটজন করে কূটনীতিককে বহিষ্কার করে।

ট্যাগস

যুক্তরাষ্ট্র বহিষ্কার করল রাশিয়ার ২৪ কূটনীতিককে

আপডেট সময় ০১:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১