কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কেনা গাজী (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ব্যক্তি উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর এলাকার আবুল গাজীর ছেলে।
সোমবার (২ আগস্ট) সকাল ৯ টার দিকে তাকে আটক করে।
জানা যায়, অভিযুক্ত কেনা গাজী গত ১ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে মহিষকুড় এলাকার এক বাড়িতে যেয়ে ওই বাড়িতে থাকা তৃতীয় শ্রেণির ছাত্রীকে খাবার খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী এক মৎস্য ঘেরে নিয়ে যায়।
এরপর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রীর গোঙ্গানিতে স্থানীয়রা এগিয়ে আসলে কেনা গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে রতনপুর এলাকা থেকে কেনা গাজীকে আটক করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে দুপুর আড়াইটার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











