ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় উদ্বোধন হতে যাচ্ছে আরটি-পিসিআর ল্যাব

স্টাফ রিপোর্টার, নওগাঁ : আগামীকাল মঙ্গলবার নওগাঁয় উদ্বোধন হতে যাচ্ছে করোনা পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত আরটি-পিসিআর ল্যাব। ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ সোমবার (০২ আগষ্ট) দুপুরে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বছর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন কারণে এতো দিন ল্যাব স্থাপনের কাজ ঝুঁলে ছিল।

আরটি-পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাব উদ্বোধন করা যাচ্ছিল না।

তবে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বায়োসেপটিক ক্যাবিনেট কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে ইতোমধ্যে ল্যাব স্থাপনের সকল কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, এ জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এতো বড় জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষায় বেশ বিড়ম্বনা হচ্ছিল।

নওগাঁ থেকে সংগৃহীত নমুনার পরীক্ষা রাজশাহী, ঢাকা ও বগুড়ার বিভিন্ন ল্যাবে করার ফলে ফলাফল পেতে দেরী হচ্ছিল। তবে এখন আর এ সমস্যা থাকবে না।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় উদ্বোধন হতে যাচ্ছে আরটি-পিসিআর ল্যাব

আপডেট সময় ০৭:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১