ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২

বজ্রপাত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২ আগস্ট) ভোরে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জোরপুকুরিয়া এলাকার মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও চৌধুরীপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।

অপরদিকে আহতরা হলেন- একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোহসিন আলীর ছেলে ইমদাদুল হক (৩৫), চৌধুরীপাড়া এলাকার একই ঘটনায় নিহত মোফাজ্জলের ছেলে সাব্বির হোসেন (১৭), জোরপুকুরিয়া এলাকার মৃত হামেদ আলী তরফদারের ছেলে খলিল তরফদার (৫৫) ও রতনপুর এলাকার ছফির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।

স্থানীয় ধরঞ্জি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বলেন, সকালে জমিতে ধানের চারা রোপণ করছিলেন তারা।

এ সময় প্রবল বৃষ্টিপাত শুরু হলে মাঠের মধ্যে থাকা সেচ পাম্পের ঘরে দুইজন ও বাকিরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতে ঘরে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২

আপডেট সময় ০২:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১