ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ায় ১৫ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক :  নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ১৫ সেনা সদস্য নিহত হয়েছেন। গত শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।

রোববার দেশটির মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীরা একটি সেনা সদস্যদের একটি মিশনে হামলা চালায়। এসময় ব্যাপক বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। হামলায় ১৫ সেনা সদস্য নিহত, ৭ জন আহত আর ৬ জন এখনো নিখোঁজ বলে জানিয়েছে তারা।

প্রতিবেশী দেশ মালি ও বারকিনা ফাসোর মতো নাইজেরিয়াও ইসলামী জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও আইএসের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করছে তারা।

এ বছরের জানুয়ারিতে আরও একটি হামলায় সন্দেহভাজন জঙ্গীরা একশ জন নিরীহ মানুষকে হত্যা করে। গত মার্চে তহুয়া অঞ্চলে আরও একটি হামলায় ১৩৭ জন নিহত হন।

২০১২ ও ২০১৩ সালের পর থেকে আফ্রিকার বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এরপর থেকেই সেখানকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রায়ই পশ্চিমা সেনাদের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হচ্ছে সাধারণ মানুষ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সন্ত্রাসীদের হামলায় নাইজেরিয়ায় ১৫ সেনা সদস্য নিহত

আপডেট সময় ০২:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১