ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

র‌্যাবের অভিযানে সারাদেশে ২৬৪ জনকে জরিমানা

ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ  মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ২৬৪ জনকে এক লাখ ৭৭ হাজার ৮০০টাকা জরিমানা করেছে র‌্যাব।

দেশের ৩১ টি ব্যাটালিয়ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

সোমবার বাংলাদেশ জার্নালকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র‌্যাবের ১৮০টি টহল ও ১৮৭ টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ ও বিনামূল্যে দুই হাজার মাস্ক বিতরণ করে র‌্যাব। এ কর্মসূচি লকডাউনকে কেন্দ্র করে চলমান থাকবে।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এছাড়া র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইলকোর্ট পরিচালনা করছেন। র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

এর আগে গতকাল রোববার বিধিনিষেধ অমান্য করায় সারাদেশে ১৮৯ জনকে ১ লাখ ৬৮ হাজার ৫০ টাকা জরিমানা করে র্যাব।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

র‌্যাবের অভিযানে সারাদেশে ২৬৪ জনকে জরিমানা

আপডেট সময় ০৭:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১