ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর নিয়ামতপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

উপজেলার নিমদীঘি এলাকা থেকে রোববার দুপুরে ওই ভ্যানচালককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় আনে।

রোববার দুপুরে এসব তথ্য জানায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার একটি ইউনিয়নে।

স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেলে উপজেলার শিবপুর বেলহট্টি গ্রামে বড় বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার জন্য ভ্যানে রওনা হয়।

ভ্যানচালক তাকে বাড়ির রাস্তায় না নিয়ে অন্য রাস্তায় নিয়ে যায়। পরে রাস্তার পাশে একটি বাগানে নিয়ে ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

কৌশলে ওই ছাত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। রাস্তার এক লোককে ঘটনা জানালে ওই পথচারী থানায় জানান।  পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

তবে পুলিশ পৌঁছানোর আগেই ওই ভ্যানচালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার ছোট মেয়েকে ওই পাষণ্ডরা যে অবস্থা করেছে, তা পশুর চেয়েও খারাপ করেছে। আমি এর শাস্তি চাই।’

নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন জানান, ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ওই ভ্যানচালকের সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর নিয়ামতপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট সময় ০৬:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১