ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তাপমাত্রা বাড়বে

আবহাওয়া ডেস্ক : লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে। এ কারণে সমুদ্রবন্দরগুলোর উপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে।

তবে আগামী দুদিন পর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আবার বাড়বে বৃষ্টি। রোববার (২৫ জুলাই) আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের উত্তর ঝাড়খন্ড এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা ফের বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার এ তাপমাত্রা আরও বাড়বে।

শাহীনুর আরও জানান, উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৯০ মিলিমিটার। এ সময় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তাপমাত্রা বাড়বে

আপডেট সময় ০১:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১