আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৬ জন।
বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ঘটনাটি ঘটে বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং ডেরা ইসমাইল খান, হাজারা ও মালাকান্দ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
উল্লেখ্য, এতে চারটি বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং ২১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : সিনহুয়া নিউজ এজেন্সি
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











