ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ইকুয়েডরে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের দুটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন। আল জাজিরার খবরে জানা গেছে এসব তথ্য।

সহিংসতা ঠেকাতে দেশের সব কারাগারে জরুরি অবস্থা জারি করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো। এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, মাফিয়ারা যদি মনে করে বর্তমান সরকার দুর্বল তাহলে তারা ভুল করবে। দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

বৃহস্পতিবার দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দাঙ্গা যেন ছড়িয়ে না পড়ে সেকারণে গুয়াইয়াস, কোটোপ্যাক্সি প্রদেশে কারাগার ও আশপাশের এলাকায় পুলিশের বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে।

ইকুয়েডরের কারাগারগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সরকারি সংস্থা এসএনএআই বলছে, সংঘর্ষে দুটি কারাগারে অন্তত ২২ জন নিহত হয়েছে, আহত হয়েছে পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন। সংঘর্ষের সময় পালিয়ে যাওয়া ৭৮জনকে ফের আটক করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে তিনটি কারাগারে বন্দিদের মধ্যে দাঙ্গায় অন্তত ৭৯ জন বন্দি নিহত হন। ইকুয়েডরের মানবাধিকার সংগঠনগুলো বলছে, ২০২০ সালে দেশটির কারাগারে সহিংসতায় ১০৩ জন নিহত হয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ইকুয়েডরে কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত

আপডেট সময় ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১