ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁর মান্দায় দেশীয় মদসহ আটক ২

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মান্দায় দেশীয় ১০ জারকিন মদসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের ঋষিপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঋষিপাড়ার পরম চন্দ্রের ছেলে দুলু (২৭) ও বিনয় চন্দ্রের স্ত্রী রুপতি (২৪)। স্থানীয়রা জানান, ঋষিপাড়ায় তারা দীর্ঘদিন থেকে দেশীয় মদের ব্যবসা করছিল। ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি।

সোমবার সকাল ১০টায় স্থানীয় সমাজসেবী আব্দুস সোবহানের নেতৃত্বে গ্রাম পুলিশ ইয়াছিন আলী, আব্দুস সালাম, লোকমান আলী, সচেতন ব্যক্তি হোসেন আলী, আশরাফুল ইসলাম, একরামুল হক, আব্দুর রাজ্জাক, মাহাবুর ও ফজলুর রহমান বাবুলসহ ১২-১৫ জন ঋষিপাড়ায় যায়।এসময় মাটির নিচ থেকে ১০ জারকিন (প্রায় দুই মণ) দেশীয় মদসহ দুলু ও রুপতিকে আটক করে থানায় খবর দেয়।

ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, মাদক ছাড়তে একাধিকবার তাদের সতর্ক করা হয়েছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁর মান্দায় দেশীয় মদসহ আটক ২

আপডেট সময় ০৮:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১