ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণ

আন্তর্জাতিক ডেক্সঃ  পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের কন্যাকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ইসলামাবাদে এই ঘটনা ঘটে। খবর বিবিসি বাংলার। 

জানা গেছে, রাষ্ট্রদূতের কন্যা সিলসিলা আলিখিলকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করা হয়। তাকে অপহরণের পর কয়েক ঘণ্টার আটকে রাখা হয়। পরে মুক্তি পাওয়ার পর সিলসিলাকে হাসপাতালে নেয়া হয়। এ ঘটনাকে ‘অমানবিক হামলা’ বলে বর্ণনা করে রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানান, ‘তার কন্যা এখন ভাল বোধ করছেন।’

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিলসিলাকে ‘মারাত্মক নির্যাতন’ করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করতে যাচ্ছে। এদিকে, বিষয়টি নিয়ে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ২০ বছর বয়সী সিলিসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এসময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে মারতে শুরু করে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে। রাষ্ট্রদূতের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে বলে জানাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের কন্যা অপহরণ

আপডেট সময় ১১:১৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১