ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ।

রোববার (১৮ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, বগুড়ার একজন, ঝিনাইদহের একজন ও পাবনার দুজন ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন।

উপসর্গ নিয়ে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন ও নাটোরের তিনজন, বগুড়ার একজন, পাবনার একজন ও ঝিনাইদহের একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ২৪৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০৬ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষাও শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৩৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০৯ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৬৮ শতাংশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

আপডেট সময় ১০:২৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১