ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন: রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার : লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে।

সেখান থেকে বিপুল পরিমাণ যাত্রী ওঠে। এটা বন্ধ করা গেলে স্বাস্থ্যবিধি মানানো যাবে। সেখানে স্বাস্থ্যবিধি পরিপালন করা একটু কঠিন। তবে ট্রেনকে আমরা একটা আধুনিক প্রযুক্তির যুগোপযোগী মানসম্মত সেবা দেয়ার জন্য শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা চেষ্টা করছি।

রেলমন্ত্রী সুজন বলেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। রেলের পরিবারে প্রত্যেকটা সদস্য কাজ করে যাচ্ছে। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সাথে সাথে হুড়োহুড়ি করে মানুষ উঠে যায়।

এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে ঢোকাটা যদি যাত্রীদের কন্ট্রোল করা যায় যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।

মন্ত্রী আরও বলেন, বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোনো ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোনো ব্যত্যয় হয় সেটা যদি আমরা ধরতে পারি এবং বুঝতে পারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি হচ্ছে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অস্বাভাবিক কিছু না ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে, ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০ সেখানে টিকিট বিক্রি হয় ৩৫০টা; মানুষের যে চাপ সেটাতো সামাল দিতে পারা যাবে না।

রেলে জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলের নিয়োগ প্রক্রিয়া শুরু করব।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি মানানো কিছুটা কঠিন: রেলমন্ত্রী

আপডেট সময় ০১:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১