ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে মজিদুল ইসলাম (৬০) নামের এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত মজিদুল ইসলামের বাড়ি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে। আটক মকছেদ আলীর বাড়ি একই ইউনিয়নের খামার আক্কেলপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৭-১৮ বছর ধরে মজিদুল ইসলাম ও মকছেদ আলী যৌথভাবে গরুর ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ীক দ্বন্দ্বে দুই বছর আগে মজিদুল ইসলাম আলাদাভাবে ব্যবসা শুরু করেন। গত দুই মাস আগে ব্যবসার হিসেব নিয়ে তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) কোলার হাটে এক লাখ ৮০ হাজার টাকায় দুটি গরু বিক্রি করে ভান্ডারপুর বাজারের দিকে রওনা দেন মজিদুল ইসলাম।

রাত সাড়ে ৮টার দিকে মুক্তির মোড়ে মকছেদ আলীসহ তার আরও তিন সঙ্গী মজিদুলের পথরোধ করে চোখ বেঁধে পাশের মরিচ খেতে নিয়ে যান। সেখানে তারা মজিদুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যান।

বুধবার ভোর চারটার দিকে মজিদুল ইসলামের জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসেন। স্বজনরা তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সেখানে নেয়ার পথে মজিদুল ইসলাম মারা যান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে নিহতের ছেলে মিঠুন হোসেন মামলা করেছেন। মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর বদলগাছীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১২:০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১