ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২৬১ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৬১ তালেবান নিহত হয়েছে। একই সঙ্গে তাদের বহু অভিযানের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার তালেবান বামিয়ান প্রদেশের সায়ঘান জেলা, গজনির মালিস্তান, ফারাহ প্রদেশের পুর চমন এবং খোস্ট প্রদেশের মুসা খেলের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে তালেবানের ২৬১ জনকে হত্যার দাবি করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রুহুল্লাহ আহমাদজাই বলেন, যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শত্রুরা হামলা চালাচ্ছে, সেসব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব এলাকা রক্ষা এবং সেখানে অভিযান পরিচালনায় কর্মসূচি রয়েছে।

সম্প্রতি তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রায় ৮৫ শতাংশ এলাকা সংগঠনটির নিয়ন্ত্রণে রয়েছে।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকা দখলে নেওয়া শুরু করে তালেবান।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২৬১ তালেবান নিহত

আপডেট সময় ১২:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১