ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ডিবি পরিচয়ে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার ৪

 এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহাদত হোসেন। তিনি বলেন, এই চারজনের কাছ থেকে ডিবি লেখা নকল জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি একনলা বন্ধুক, এক জোড়া হ্যান্ডকাপ ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

ডিবি বলছে, সংঘবদ্ধ আন্তনগর ডাকাত দলের এই চার সদস্য দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছিল। ঈদুল আজহা উপলক্ষে হাটে আসা গরুর ব্যবসায়ী ও ক্রেতাদের মালামাল লুট করার পরিকল্পনা করেছিল।

এই ডাকাত দলটি তাঁদের অন্যান্য সহযোগীদের নিয়ে রাজধানী ও আশপাশের জেলায় সক্রিয় ছিল। তাঁরা ডিবি পুলিশের জ্যাকেট পরে অস্ত্রের মুখে মানুষদের গাড়িতে তুলে সব ছিনিয়ে নিত। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুসরণ করত। আসামিদের বিরুদ্ধে ডিএমপিসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা আছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ডিবি পরিচয়ে ডাকাতি করার অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১