ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় সড়কে ঝরে গেল ৩ জনের প্রাণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মিদুল কান্তি বলেন, মহাসড়কের চরবাকর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৩৪০০) ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

ট্যাগস

কুমিল্লায় সড়কে ঝরে গেল ৩ জনের প্রাণ

আপডেট সময় ০৮:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মহাসড়কের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) ও ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মিদুল কান্তি বলেন, মহাসড়কের চরবাকর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৩৪০০) ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে একজন মারা যান। অপর দুইজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেখানে তাদের মৃত ঘোষণা করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481