ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, নওগাাঁঃ  নওগাঁর মান্দায় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান এবং ৬ রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার সময় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬টি, ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় না, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানান জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৭:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১