ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

১৪ জুলাই মধ্যরাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু

স্টাফ রিপোর্টার : বিধিনিষেধ শিথিলের কারণে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল করবে। মঙ্গলবার (১৩ জুলাই) যাত্রীবাহী নৌযান পরিচালনা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ অন্যান্য স্টাফ, যাত্রী সাধারণ ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই প্রজ্ঞাপনের আলোকে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত সারা দেশের সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

ওই নির্দেশনার আলোকে অভ্যন্তরীণ নৌপথে সকল ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার, অন্যান্য) চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়ে এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

১৪ জুলাই মধ্যরাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু

আপডেট সময় ০৬:০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১