ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার, নওগাঁ :  নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পর্শে মিলন বালা পাল (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় গোবিন্দ পাল(৫৫),স্ত্রী সন্ধ্যা রাণী(৪৫) ও গোবিন্দের ভাই আনন্দ পাল (৬০) নামে তিনজন আহত হয়েছেন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে।এঘটনায় রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোবিন্দ পালের বড় ভাই আনন্দ পাল জানান,সম্প্রতি তারা একটি নতুন বাসা নির্মান করেছেন। গত দুই দিন আগে তারা পুরাতন বাসা ছেরে নতুন বাসায় ওঠেছেন।

বাসার সমস্ত কাজ শেষ করতে না পারায় মেইন গেটের মধ্য দিয়ে ঘর থেকে বিদ্যুতের তার টেনে আঙ্গিনার মধ্যে বসানো মটরে সংযোগ নিয়েছেন। এতে কেচি গেট আটকানোর সময় তার কেটে গিয়ে পুরো দরজা বিদ্যুতায়িত হয়ে পরে।

এদিন সকাল অনুমান সাড়ে ৫টা নাগাদ গোবিন্দ ঘুম থেকে ওঠে অসাবধানতা বসত মেইন গেট খোলার সময় বিদ্যুৎ স্পর্শে গোবিন্দ পাল পরে যায়। দেখতে পেয়ে গোবিন্দের স্ত্রী সন্ধ্যা রাণী এগিয়ে এসে দরজায় হাত দিলে সেও ছিটকে পরে যায়।

এ সময় গোবিন্দের শ্বাশুড়ী মিলন বালা এসে দরজায় হাত দিলে ছিটকে পরে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গোবিন্দ পালের বড় ভাই আনন্দ পাল ছুটে আসলে দরজায় হাত স্পর্শ করতেই তিনিও ছিটকে পরে আহত হন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ঘটনা তদন্ত করে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

আপডেট সময় ০৪:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১