ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সারাদেশে দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা

স্টাফ রিপোর্টা : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে আবারও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বিস্তৃত পরিসরে শুরু হয়েছে চীনের তৈরি সিনোফার্মের টিকার প্রয়োগ।

এছাড়া আগামীকাল থেকে টিকা কার্যক্রমে মডার্নার টিকা প্রয়োগও শুরু হবে। সোমবার (১২ জুলাই) থেকে সারাদেশে দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) থেকে দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা।

স্বাস্থ্য অধিদফতরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

প্রবাসীরা আগামীকাল থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। এ জন্য ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন।

দুই মাস বন্ধ থাকার পর দ্বিতীয় দফায় ৭ জুলাই টিকার জন্য নিবন্ধন শুরু হয়। এই দফায় রবিবার (১১ জুলাই) পর্যন্ত নিবন্ধন করেছেন ৯ লাখ ৫৫ হাজার। এ নিয়ে দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৯০ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকার সংকট দেখা দিলে গত ২৫ এপ্রিল সেই কর্মসূচি স্থগিত করা হয়।

সে সময় টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল। তবে সম্প্রতি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর আবারও গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সারাদেশে দেওয়া হচ্ছে চীনের তৈরি সিনোফার্মের টিকা

আপডেট সময় ০৬:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১