ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে জেমি খাতুন (১০) ও মিম খাতুনের (১০) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও আত্মীয়রা জানান, বাড়ির পাশে গর্ত করে মাটি তুলে উঁচু করে বাড়ি নির্মাণ করায় সেখানে পুকুরে পরিণত হয়। সেই পুকুর পাড়ে জেমি খাতুন ও মিম খাতুনসহ আরো তিন চারজন সহপাঠিরা প্রতিনিয়ত খেলাধুলা করে।

এ সময় তারা খেলাধুলা করতে গেলে অসাবধানতাবশত জেমি পুকুরে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে মিমিও পানিতে ডুবে যায়। পরে নিহত জেমির চাচাতো ভাই সাদিক (৭) তাদের কোনো সাড়া না পেয়ে বাড়িতে গিয়ে বিষয়টি বলে। তখন এলাকাবাসী ও আত্মীয়-স্বজন এসে পুকুরে নেমে তাদের দুজনের লাশ উদ্ধার করে।

জেমির বাবা জাহিদুল ইসলাম জানান, প্রতিনিয়ত ওরা চাচাতো ও ফুফাতো ভাইসহ চার-পাঁচজন একসাথে খেলা করত হঠাৎ করে পুকুরে পড়ে তারা দুজন মারা গেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘আমি ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় ০২:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১