ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কে ঝরে গেল ২ জনের প্রাণ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সড়কে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মাহিন্দ্রার চালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে মাধব হাওলাদার (৪০) ও মাহিন্দ্রাচালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫)। মাধব হাওলাদার দই বিক্রি করতে রাজশাহী যাচ্ছিলেন।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, উপজেলার গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাহিন্দ্রা এসে ধাক্কা খায়। এতে মাহিন্দ্রার চালক ও দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহিন্দ্রাচালক সেলিমকে মৃত ঘোষণা করেন।

পরে আহত মাধব হাওলাদারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীর গোদাগাড়ীতে সড়কে ঝরে গেল ২ জনের প্রাণ

আপডেট সময় ১১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১