ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঘোড়া বিগ জ্যাক মারা গেছে !

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঘোড়া বিগ জ্যাক

ফিচার ডেস্ক: প্রাণোচ্ছ্বল স্বভাবের কারণেই ফার্মের মালিক থেকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অত্যন্ত প্রিয় ছিল বিগ জ্যাক। সেটির ছবি নেটমাধ্যমে শেয়ার হলেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হতো।

কিন্তু শেষ দুই সপ্তাহ ধরে দেখা যায়নি সেটির কোনও ছবি। সে কি অসুস্থ! এমন হাজার হাজার নেটিজেনদের প্রশ্নের উত্তরে চুপ থাকার পর অবশেষে ফার্মের মালিক ঘোষণা করেন, বিগ জ্যাক মৃত।

মালিক জেরি গিলবার্টের স্ত্রী ভেলিসিয়া গিলবার্ট নেটমাধ্যমে জানিয়েছেন, ‘মাত্র ২০ বছর বয়সে মারা গেল আদরের বিগ জ্যাক।’ ঘোড়াটির মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন সকলে।

২০১০ সালে গিনেস বুক অব রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দীর্ঘ জীবন্ত ঘোড়া হিসেবে বিগ জ্যাকের নাম ওঠে। সেটির মৃত্যুর দুই সপ্তাহ পর ভেনিসিয়া গিলবার্ট জানান, জ্যাকের মৃত্যুর সঠিক সময় জানেন না তারা।

এমনকি জ্যাকের মৃত্যুর তারিখ মনে রাখতেও চান না কেউ। এই বেদনাদায়ক ঘটনায় মুষড়ে পড়েছেন তারা। তাদের মতোই ফার্মের অন্যান্য পশুরাও টের পেয়েছে জ্যাক আর নেই।

জীবিতকালে ৬ ফুট ১০ ইঞ্চি লম্বা এবং ওজন ২,৫০০ পাউন্ড ওজন ছিল বিগ জ্যাকের। ফার্মের অন্যান্য পশুদের তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেত সেটি।

জ্যাকের মারা যাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে মালিক জানিয়েছেন, ‘এক প্রাণবন্ত প্রাণীকে হারালাম আমরা। ও ছিল সত্যিকারের সুপারস্টার।’

ভেলিসিয়া গিলবার্ট বলেন, ‘এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে ফার্মে। জ্যাকের চলে যাওয়ার পর চুপচাপ বাকিরাও। এই শূন্যস্থান কোনও দিন পূরণ করা যাবে না।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঘোড়া বিগ জ্যাক মারা গেছে !

আপডেট সময় ১২:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১