ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে মোগলাই পরোটা খেয়ে যমজ ২ বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের কালীতলা মহল্লায় হোটেল থেকে আনা মোগলাই পরোটা খেয়ে স্বর্ণা ও স্বপ্না নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। এ খাবার খেয়ে একই পরিবারের আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণা ও দুপুর দেড়টার দিকে স্বপ্না মারা যায়। অসুস্থদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই বোন ওই এলাকার সাদিকুল ইসলাম রবির মেয়ে।

সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরোটা কিনে বাড়িতে পরিবারসহ তিনি খান।

এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা (১৭) ও স্বপ্না (১৭) এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ হয়ে পড়ে। তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং স্বপ্না ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বাড়ি আসার পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণা মারা যায়। দুপুর দেড়টার দিকে স্বপ্নাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোসা. নুরুন্নাহার নাসু বলেন, ‘স্বপ্নার ফুড পয়জন নিয়ে ভর্তি হয়। তার অবস্থা ধীরে ধীরে আশঙ্কাজনক হলে তাকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।’

শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরোটা খেয়ে আর কেউ অসুস্থ হয়নি। তবে বিষয়টি তিনি ভিডিও ফুটেজ দেখে বলতে পারবেন আসলেই তার দোকান থেকে সেই মোগলাই পরোটা নেয়া হয়েছিল কি-না।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে মোগলাই পরোটা খেয়ে যমজ ২ বোনের মৃত্যু

আপডেট সময় ০৫:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১